• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

খুলনা, ২ নভেম্বর।। দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। শনিবার (২ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং রবিবার (৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রে জানা যায়, শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৫/৬ জন আহত হয়। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে এই বন্ধ ঘোষণা করা হয়। রাতেই কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে কুয়েটের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলিতে উত্তেজনা সৃষ্টি হলে বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ