• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নীলফামারী, ২ নভেম্বর ।। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে নীলফামারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সফল সমবায়ীদের সম্মাননা এবং গাভী পালনে ঋণের চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান নুরুল আমিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।
জেলা সমবায় অফিসের পরিদর্শক জাকিয়া ফারহানা এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে রুপায়ন সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, অনুভব ফাউন্ডেশনের ম্যানেজার বজলার রহমান বক্তব্য দেন।
এতে সফল সমবায় সমিতি হিসেবে অনুভব সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড, দেশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, রুপায়ন মাল্টি কো-অপারেটিভ ও আশা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ও চওড়া বড়গাছা ইউনিয়নের দশজনের মাঝে গাভী পালনে প্রত্যেককে ১লাখ ২০হাজার করে ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।
এরআগে ডিসি অফিস থেকে বনার্ঢ্য একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ