• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ডোবা থেকে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২ নভেম্বর।। নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের যুগিপাড়ার ইটভাটার ডোবা থেকে ময়না দেবনাথ নামের এক জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়না দেবনাথ যুগিপাড়ার আবুল দেবনাথে মেয়ে।

পারিবারিক সুত্রে জানা গেছে, গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী ময়না দেবনাথ। আজ শনিবার ছিল তার জেএসসি পরীক্ষা। গতকাল বিকেলেও বই পড়েছে। শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোজ হয় ময়না। রাতে অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি তাকে। আজ সকালে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে ভাটার শ্রমিকেরা বাড়িতে খবর দেয়।

ময়নার বাবা আবুল দেবনাথ জানান, সন্ধ্যায় বই নিয়ে বসার আগে নলকুপে হাত-মুখ ধুইতে গিয়ে ময়না নিখোজ হয়। রাতে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীরাও খোঁজাখজি করেছে। সকালে ভাটার শ্রমিকরা খবর দিলে ডোবা থেকে তার লাশ পাই।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে কোন আলামত পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ