• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা আয়োজনে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় অফিস এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আখতারুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, সমবায় অফিসার মোঃ আহমেদ হোসেন প্রমূখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়েন্ট সেভিংস এন্ড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি রুবেল আলী। বক্তারা বলেন সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ