জয়পুরহাট প্রতিনিধি, ২ নভেম্বর।। জয়পুরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী মারা গেছে। শনিবার বিকেলে সদর উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বিষয়টি নিশ্চত করেছেন।
ওসি জানান, শাকিল কলেজ থেকে বাসায় ফিরে নিজ ঘরের বৈদ্যুতিক সুইচ বোর্ডের কাজ করছিলেন। এসময় সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন শাকিল । পরে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয।
নিহত শাকিল হোসেন সাহাপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।