• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে হিন্দু ধর্মালম্বীরা পালন করছে সূর্য পূজা

সিসি নিউজ, ৩ নভেম্বর।। কালিপূজার রেশ কাটতে না কাটতে হিন্দু ধর্মালম্বীরা ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে সূর্য পূজা। স্থানীয় ভাবে এ পূজাকে বলা হয় ছট পূজা। প্রতি বছর কালি পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তষ্ট করতে এ পূজা উদযাপন করা হয়।

নীলফামারীর সৈয়দপুরের হরিজন, রবিদাস, রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূর্ণার্থী আজ রোববার সূর্য উদয়ের আগে খড়খড়িয়া নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য পূজা শুরু করেন। সূর্য উদয়ের পর সূর্যকে প্রণাম করে নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন এ পূজা।

তবে শনিবার বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য অস্তের পূর্ব মুহুর্তে ভক্ত ও পূণ্যার্থীরা নদীর পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। সূর্য অস্তের পর সকলেই বাড়িতে ফিরে যান।

সূর্য্ পূজা করতে আসা পূজারীরা বলেন, আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এ পূজা করে থাকি। এ পূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হয় আর আমাদের মনোবাসনা, মানত পূরণ করে দেয়। এই আশায় আমরা প্রতিবছর এ পূজা করতে আসি খড়খড়িয়া নদীর তীরে। এছাড়াও দেশ ও জাতিসহ সকলের শান্তি কামনায় এ পূজা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ