• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রাম, ৫ নভেম্বর।। চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে আয়কর বিভাগের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদে আয়কর বিভাগের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল করিম আয়কর পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন।

দুদক কর্মকর্তা চন্দন জানান, নগরীর পাঁচলাইশ এলাকার সায়মা আক্তার নামে এক বাড়ির মালিকের কাছ থেকে কয়েকদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন রেজাউল করিম। সায়মা এ বিষয়ে দুদককে অভিযোগ করেন।

দুদক কর্মকর্তারা সায়মার মাধ্যমে ঘুষ দিয়ে তাকে আটকের ফাঁদ পাতেন। সেই ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আয়কর বিভাগের এই কর্মকর্তা। রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা চন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ