সিসি নিউজ, ৬ নভেম্বর।। দিনাজপুরের বিরামপুরে রেল লাইন ভেঙ্গে যাওয়ায় রংপুরের ৮ জেলার সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ ভোর ৬টার দিকে বিরামপুর রেলস্টেশনের দক্ষিনে প্রায় ৩ কিলোমিটার দূরে পলাশবাড়ি নামক স্থানে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ওই স্থান পার হওয়ার পর রেল লাইন ভেঙ্গে যাওয়ার এ ঘটনা ঘটে।