• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে রেললাইন ভাঙ্গা: রক্ষা পেল ‘পঞ্চগড় এক্সপ্রেস’

সিসি নিউজ, ৬ নভেম্বর।। দিনাজপুর বিরামপুর রেলস্টেশনের দক্ষিনে প্রায় তিন কিলোমিটার দূরে পলাশবাড়ি নামক স্থানে বুধবার সকালে হঠাৎ রেললাইন ভেঙে গেছে। এতে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’। পরে লাইন মেরামত করে ১ ঘন্টা ২০ মিনিট বিলম্বে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিরামপুর রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭নং সীমান্ত এক্সপ্রেস বুধবার সকাল ছয়টা ২৩ মিনিটে বিরামপুর রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনের শেষ বগির নিচে বিকট শব্দ হয়। টিটি ইউসুফ আলী বিষয়টি বিরামপুর রেলস্টেশন মাস্টারকে অবহিত করেন।

অপরদিকে ওই লাইনের পাশ প্রাতঃভ্রমনে যাওয়া লোকজন পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশনে খবর দেন। স্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় ওই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার কথা ছিল।

কিন্তু লাইন ভাঙার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পঞ্চগড় এক্সপ্রেসকে পাঁচবিবি স্টেশনে থামিয়ে দেন এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২নং ডাউন বরেন্দ্র এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন। হিলি থেকে লাইন মেরামতের লোকজন এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাঙা রেল লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ