• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুপার সাইক্লোন ‘বুলবুল’: ১০ নম্বর মহা বিপদসংকেত

সিসি ডেস্ক, ৯ নভেম্বর।। ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘বুলবুল’। এরই মধ্যে মোংলা ও পায়রায় ১০ নম্বর মহা বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর এবং কক্সবাজারে ৪ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। ঝড়টি আজ সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে আঘাত হানতে পারে।

এরই মধ্যে বন্ধ করা হয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচল, বাতিল করা হয়েছে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ছুটি। মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি এখন ৩৫০ কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বাড়ছে বাতাসের গতিবেগ। ঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস।

শুক্রবার সন্ধ্যায় ঝড়টি অবস্থান করছিল পায়রা সমুদ্রবন্দর থেকে মাত্র ৪শ ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গতিপথ পরিবর্তন না হলে শনিবার রাতে খুলনা, পটুয়াখালী উপকূলে আঘাত হানতে পারে বুলবুল। বাতাসের গতিবেগ অনুযায়ী একে সুপার সাইক্লোন বলছে আবহাওয়া অফিস।

ঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় সমুদ্রবন্দরে দেয়া আছে বিপদ সংকেত। নিরাপদে যেতে বলা হয়েছে সমুদ্রে থাকা মাছধরা ট্রলার ও জেলেদের।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলবে রোববার পর্যন্ত।

এদিকে, পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ বলছে, রোববার দুপুরের আগেই সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানের স্থলভাগে হানা দিতে পারে ঘূর্ণিঝড় বুলবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ