• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রামসহ চারটি বিমানবন্দর বন্ধ ঘোষণা

সিসি ডেস্ক, ৯ নভেম্বর।। চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও বরিশাল বিমানবন্দর বেলা ৪টা থেকে আগামীকাল রোববার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বিকেল ৪টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা থাকবে। পরিস্থিতি বুঝে এটি আরও বাড়তেও পারে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, জরুরি অবতরণের জন্য রাতে সিলেট বিমানবন্দর খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে সন্ধ্যার পর যেকোনো সময় আঘাত হানতে পারে সুপার ঘূর্ণিঝড় বুলবুল। এরই মধ্যে মোংলা ও পায়রায় ১০ নম্বর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহা বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে বন্দরের সকল কার্যক্রম।

এছাড়া, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর এবং কক্সবাজারে ৪ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। এরই মধ্যে বন্ধ করা হয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচলও বন্ধ রাখা হয়েছে, বাতিল হয়েছে বন্দর ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ছুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ