• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঢাবি’র ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন

সিসি ডেস্ক, ১০ নভেম্বর।। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১১ নভেম্বর) থেকে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু হওয়ার কথা ছিল। সেটি আগামী ১৬ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চার শিফটে শুরু হবে।

ওইদিন প্রতি শিফটে ১৫০ জন করে মেধাক্রম অনুসারে ১-৬০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে। ১৭ নভেম্বর (রবিবার) একইভাবে ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর (সোমবার) ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর (মঙ্গলবার) ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।

এছাড়া, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ