• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১১ ও ১২ নভেম্বর উপকূলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ

সিসি ডেস্ক, ১০ নভেম্বর।। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সোমবার (১১ নভেম্বর) ও মঙ্গলবার (১২ নভেম্বর) উপকূলীয় ১৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তবে ঘূর্ণিঝড় কবলিত লোকজনের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

রবিবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিদদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই আদেশ জারি করেন।

আদেশে আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের (অধ্যক্ষ ও প্রধান শিক্ষক) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে— চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ