• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মিলাদুন্নবীর শোভাযাত্রা

সিসি নিউজ, ১০ নভেম্বর॥ উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও দেশের দ্বিতীয় বৃহত্তম মিলাদুন্নবীর শোভাযাত্রা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের রেলওয়ে মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে গেট বাজার, রেলওয়ে কারখানা, বাঁশবাড়ি আমিন মোড়, হানিফ মোড়, রেলওয়ে হাসপাতাল, কলিম মোড় হয়ে শহীদ ডাঃ জিকরুল হক রোড, বঙ্গবন্ধু চত্বর, শেরে বাংলা সড়ক দিয়ে আবারও রেলওয়ে মাঠে এসে সমাপ্ত হয়। দীর্ঘ ৩ কিলোমিটার ব্যাপ্তির শোভাযাত্রাটি প্রায় ১ ঘন্টাব্যাপী শহর প্রদক্ষিণ করে। এতে শহরের বিভিন্ন স্থান থেকে মসজিদের মুসল্লী, খানকাহ, মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের ব্যানারে প্রায় দেড় লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
সকাল ৮টা থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন কলেমা খচিত ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে রেলওয়ে মাঠে উপস্থিত হতে থাকেন। সকল বয়সের মানুষের সমাগমে রেলওয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রা শেষে রেলওয়ে মাঠে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত পীর সৈয়দ আহমেদ আল-জামাল আশরাফী আল জি¦লানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী জেলা শাখা সভাপতি পীর গোলাম জি¦লানী আল কাদরী, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ আশরাফী, আঞ্জুমানে গাউসিয়া সৈয়দপুর শাখা সভাপতি হাজী নুর উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী তসলিম, আফতাব আলম জুবায়ের এমাদী, নাদিম আশরাফী, সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু, জোবায়দুল ইসলাম মিন্টু, কাজী হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী।
মিলাদুন্নবীর শোভাযাত্রা সফলভাবে পালনে সৈয়দপুর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় প্রতিটি মোড়ে মোড়ে এবং সমাবেশ স্থল রেলওয়ে মাঠে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ