• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তেলের খনির সন্ধান পেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ১১ নভেম্বর।। নতুন একটি তেলের খনির সন্ধান পেয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলে এ খনির সন্ধান পাওয়া গেছে। এতে ৫০ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদ রয়েছে। রবিবার (১০ নভেম্বর) ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

হাসান রুহানি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের খুজিস্তান প্রদেশে নতুন তেলের খনির অবস্থান তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ১৫০ বিলিয়ন ব্যারেলের তেলের রিজার্ভের সঙ্গে আরো ৫৩ বিলিয়ন যোগ হতে যাচ্ছে।

তিনি বলেন, আমি হোয়াইট হাউসকে বলতে চাই, আপনারা যখন ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন এমন পরিস্থিতিতে আমাদের শ্রমিক ও প্রকৌশলীরা আরো ৫৩ বিলিয়ন ব্যারেলের তেলের খনির সন্ধান পেয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে খনির সন্ধান পাওয়া নিঃসন্দেহে ইরানের রিজার্ভকে আরো সমৃদ্ধ করে তুলবে।

ইরান পৃথিবীর অপরিশোধিত তেল রিজার্ভের ক্ষেত্রে চতুর্থ বৃহৎ। একইসঙ্গে প্রাকৃতিক গ্যাস রিজার্ভের ক্ষেত্রেও দেশটি বিশ্বে দ্বিতীয়।
নতুন সন্ধান পাওয়া খনিটি হতে যাচ্ছে ইরানের দ্বিতীয় বৃহত্তম। প্রথমটি হলো আহভাজ শহরে। এ খনিতে রয়েছে ৬৫ বিলিয়ন ব্যারেল তেল।

এমন সময় ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইউরোপের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে কঠিন সময় পার করছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ