• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে ৯ জেলের মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ১২ নভেম্বর।।  ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে ট্রলারসহ নিখোঁজ ২৪ জেলের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলার থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আরেফিন সিদ্দিক জানান, চাঁদপুরে মাছ বিক্রি করে আম্মাজান-২ নামে মাছ ধরার একটি ট্রলারে ২৪ জন মাঝিমাল্লা নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মাছ ঘাটের উদ্দেশে আসছিল। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ট্রলারটি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ইলিশা নদীতে হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডুবে যায়।

তিনি জানান, এ সময় ১০ জেলে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে ফিরে আসে। কিন্তু নিখোঁজ থাকেন ১৪ জেলে। এরপর ওই ট্রলারের মধ্যে নিখোঁজ জেলেদের একজন খোরশেদ মাঝির লাশ পাওয়া যায়। বাকি ১৩ জেলেদের মধ্যে সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ১৩ জেলে হচ্ছেন চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকার মোসলেম মাঝির ছেলে কবির (৩০), নাসিম (৪০), নাসির (৪৫), জসিম (৩৫), হেজু (৩৫), নুরাবাদ এলাকার ইয়াসিন পাটোয়ারির ছেলে মো. নবী (২৬), নুরুল ইসলাম নজু (২৫), আমিনাবাদ এলাকার জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪০), কামাল (৩০), সলেমান মাঝির ছেলে মফিজ (৩০), আব্বাস মুন্সি (৪০), ইসমাইল খাঁর ছেলে বেলাল (২৮) ও হাসান মোল্লা (৩৫)।

তবে এই ১৩ জনের মধ্যে কোন ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ