• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ১৬

সিসি ডেস্ক, ১২ নভেম্বর।। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি একটি শিশুর। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।

দুর্ঘটনার পর আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টা ২০ মিনিটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি টুকরো টুকরো হয়ে গেছে।

এর আগে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল সোয়া ৭টা পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। ঘটনাস্থলে ৯ জন, কসবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তিনজন, বৃাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুই জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তবে দুমড়েমুচড়ে যাওয়া বগির নিচে ছিল সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ। এখনও উদ্ধার অভিযান চলছে। অনেকের কাটা হাত-পা উদ্ধার হয়েছে। তবে সর্বশেষ পাওয়া শিশুটির মৃতদেহ ভেতরে রয়ে যায়। সকাল ৭টা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে সকাল সোয়া ৯টা ২০ মিনিটে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ।

দুর্ঘটনা কবলিত ট্রেনের বগির নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে বলে ধারণা করছে রেল সচিব। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে উদ্ধার কাজ চালাচ্ছে দুটি রিলিফ ক্রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ