• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদে মিলাদুন্নবী নিয়ে মমতার পোস্টার ভাইরাল

সিসি ডেস্ক, ১২ নভেম্বর।। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই পোস্টারটি ইতিমধ্যে সে দেশের সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

মমতার ওই পোস্টারে লেখা ছিল, ‘বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যাণের পথ প্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিবস। ঈদ-এ-মিলাদুন-নবী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।

মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।’

ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে মমতার এই পোস্টারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে তার উদ্যোগকে প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ