• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নদী-ভাগাড়ে ফেলা হচ্ছে বস্তা বস্তা পচা পেঁয়াজ

সিসি ডেস্ক, ১৬ নভেম্বর।। পেঁয়াজের দাম রেকর্ড ২০০ টাকা ছাড়িয়েছে। অতিরিক্ত দামের কারণে যখন নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দিকে তাকাতেও ভয় পাচ্ছেন সাধারণ ক্রেতারা, সেখানে বস্তা বস্তা পচা পেঁয়াজ ফেলে দেয়া হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী ও আশপাশের ভাগাড়ে। এই চিত্র দেখা গেছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার এবং মধ্যম চাক্তাই এলাকায় এসব পচা পেঁয়াজ ফেলে গেছেন আড়তদাররা।

এই অবস্থায় সম্পর্কে জানতে চাইলে বেশিরভাগ আড়তদার দাবি করেন, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ পরিবহনের সময় বড় অংশ নষ্ট হয়ে গিয়েছিল। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফেলে দেয়া এই পচা পেঁয়াজ প্রায় ১৫-১৬ টন হবে।

হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বলেন, এসব খারাপ পেঁয়াজ মিয়ানমার থেকে আসছে। সেখান থেকে আনার সময় যেগুলো বোটের নিচে পড়ে যেগুলো, সেগুলো পঁচে যায়।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পেঁয়াজের দাম। ৩০-৪০ টাকার পেঁয়াজের দাম এখন দুই থেকে আড়াইশ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ