ডিমলা, ১৭ নভেম্বর।। নীলফামারীর ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় মটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। নিহত মটরসাইকেল আরোহী ডিমলা শহরের জামান প্রেসের মালিক শরিফুজ্জামান দিদার (৩৫)। আজ রোববার বিকেল ৪টার দিকে ডিমলা-জলঢাকা সড়কের পচারহাট ময়দানের পাড় নামক স্থানে ওই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে শহরের দিকে আসছিল মটরসাইকেলটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি মটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মটরসাইকেল চালক ও আরোহী শরিফুজ্জামান দিদার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মটরসাইকেল আরোহী দিদার মারা যায়।