• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়নের সাথে করের সম্পর্ক নিহিত- আসাদুজ্জামান নুর

নীলফামারী, ১৭ নভেম্বর।। নীলফামারীতে তিনদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
উপ-কর কমিশনারের কার্যালয়-সার্কেল ৪ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কমিশনার আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মারুফ জামান কোয়েল ও ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসিত কুমার ধর বক্তব্য দেন।
এছাড়াও সেরা করদাতা হিসেবে নির্বাচিত আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য দেন উপ কর কমিশনার সার্কেল-৪এর অতিরিক্ত উপ কমিশনার প ফ শফিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, ভিক্ষুকের জাত থেকে আমরা বেরিয়ে এসেছি। বিদেশ নির্ভরতা কমিয়ে এনে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে।
তিনি বলেন, উন্নয়নের সাথে করের সম্পর্ক নিহিত কারণ এসব টাকায় কাঙ্খিত সেবা নিশ্চিত করা হয়। যদি আমরা ঠিকমত কর দেই তাহলে সার্বিক উন্নয়নে গতিশীলতা বৃদ্ধি পায়।
উপ কমিশনার শফিউল্লাহ বলেন, সার্কেলের আওতায় ১৪হাজার ৪৪৬জন করদাতার নিবন্ধন রয়েছে। আর রিটার্ন দাখিল করেছেন ৬হাজার। গত বছর ২৮কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৩১কোটি টাকা। এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩কোটি টাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ