• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বয়ঃসন্ধিকালীন শিক্ষা কার্যক্রম শুরু

সিসি নিউজ, ১৮ নভেম্বর।। কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে নীলফামারীতে বয়ঃসন্ধিকালীন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বয়ঃসন্ধিকালীন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, মহাপরিচালক (গভর্নেন্স ইনোভেশন) মো. আশরাফ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
সব শেষে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজে স্থাপিত বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্ণারের উদ্বোধন করে তা পরিদর্শন করেন মূখ্য সচিব।
নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহযোগীতা করছে স্থানীয় সরকার বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও।
প্রাথমিক ভাবে জেলা ছয় উপজেলার ৬০টি ইউনিয়নে একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শিক্ষা কার্যক্রম এক কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে পরিচালনা করা হবে। পর্যাক্রমে জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রকল্পের আওতায় আনা হবে বলে জানায় জেলা প্রশাসন।
দেশের মধ্যে প্রথম নীলফামারীতে শুরু হওয়া বয়ঃসন্ধিকালীন শিক্ষা কার্যক্রমটি মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে সারাদেশে এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার আশ^াস দিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ