• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সড়ক আইন সংশোধনের দাবিতে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

সিসি ডেস্ক, ১৮ নভেম্বর।। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রাজশাহী থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে হঠাৎ করেই অঘোষিত বাস ধর্মঘটের ডাক দেন তারা। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা।

শ্রমিকরা বলছেন, সড়ক-মহাসড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে নসিমন আর ভটভটি। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি‌‌। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে তা মেনে চলা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য তারা বাস চালানো থেকে বিরত থাকছেন।

তবে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হঠাৎ বাস চলাচল বন্ধ প্রশ্নে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বাস বন্ধের কোনো খবর তার কাছে জানা নেই। যদি কেউ বাস চলাচল বন্ধ করে থাকেন তাহলে তাদের নিজের সিদ্ধান্তে বন্ধ করেছেন। এটি মোটর শ্রমিক ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নয়। উদ্ভূত পরিস্থিতিতে কেউ ইচ্ছা করলে বাস চালাচ্ছেন আবার কেউ ইচ্ছা করলে বাস চালাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকলেও রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল দুপুর ১২ পর্যন্ত স্বাভাবিক ছিল। এতে রাজশাহীর আন্তঃজেলা রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ