• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারা দেশের পণ্য পরিবহন বন্ধ

সিসি ডেস্ক, ২০ নভেম্বর।। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশে শুরু হয়েছে পণ্য পরিবহন ধর্মঘট। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘটের পাশাপাশি অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ঘোষণা দেয় তারা। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, নতুন আইনে লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। যা একজন ড্রাইভারের দুই মাসের বেতনের সমান।

গাড়ির ফিটনেস পরীক্ষা করতে বিআরটিএতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে জানিয়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার সাথে সাথে গাড়ির বিরুদ্ধে মামলা করা যাবে না বলেও দাবি করেন রুস্তম আলী। পাশাপাশি বিভিন্ন অঙ্কের জরিমানা সহনশীল পর্যায়ে রাখারও জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ