• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে প্রাইভেটকারসহ মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি, ২০ নভেম্বর ।। জয়পুরহাটে ৬৬৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হালিম (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হালিম নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশদার পালপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধ্য পথে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন।

সেই ধারবাহিকতায় ভারতীয় সীমান্ত থেকে ওই মাদক কারবারী মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারে পুলিশ লেখা ট্যাগ লাগিয়ে ফেন্সিডিলগুলো নিয়ে আসছিলেন। এমন খবর খবর পেয়ে জয়পুরহাট শহরের শান্তি নগরের একটি গাড়ি পার্কি এলাকায় অভিযান চালিয়ে ৬৬৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ মাদক কারবারি হালিমকে আটক করা হয়।

জয়পুরহাট সদর থানায় আটক মালামালসহ মাদক কারিবারিকে সোপর্দ করে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ