• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সিসি ডেস্ক, ২০ নভেম্বর।। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকেলে এক বিশেষ সভা শেষে পিএসসি এ বিষয়ে সিদ্ধান্ত জানায়।

পিএসসি সূত্র জানায়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ১৬১ জন পাস করেছেন। এখন তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।

পিএসসি চেয়ারম্যান মো. সাদিক বলেন, পিএসসি এবারই প্রথমবারের মতো মাধ্যমিকের সহকারী নিয়োগ পরীক্ষা নিজস্ব তত্ত্বাবধানে গ্রহণ করেছে। সঠিক সময়ে মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, বিভিন্ন বিষয়ের ১২ ক্যাটাগরির বিপরীতে ১ হাজার ৯৯৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

গত ৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ১৭০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ