• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এস.এম.রকি, খানসামা।। রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালিন ও গ্রীষ্মকালীন মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় দিনাজপুরের খানসামায় ১৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলার উপ-পরিচালক তৌহিদুল ইকবাল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকবৃন্দসহ প্রমূখ।

সভায় বক্তারা, এসব শস্য চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভা শেষে উপজেলার ৩৭০ জন কৃষকের মাঝে ১ কেজি বারি সরিষা-১৪ জাতের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে ৮শত কৃষককে ভূট্টা, ৩১০ কৃষককে গম ও ৩৫০ জন কৃষককে মুগ ডাল বীজ ও সার কৃষি প্রণোদনার আওতায় বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ