• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে হত‌্যা মামলার আসামী জামিন: প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট জেলার তালিকাভূক্ত সন্ত্রাসী রেজোয়ান হত্যা মামলায় চেয়ারম্যান জামিনে মুক্ত হয়েছেন পুরানাপৈল ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত। বৃহস্পতিবার বিকেলে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর কর্মী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রদক্ষিন করে পুরানাপৈল ইউনিয়ন চত্বরে পৌঁছায়।

সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাশ্ববর্তী রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব, দোগাছি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমূখ ।

বক্তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার বড়তাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও তালিকাভুক্ত সন্ত্রাসী রেজুয়ানকে হত্যা করে তার প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনার ২ দিন পর তার মা রোজিনা বেগম বাদী হয়ে পুরানাপৈল ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আসামী করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। জনপ্রিয় জনপ্রতিনিধি খোরশেদ আলম সৈকতকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা মামলায় জরানো হয়েছে। এই মিথ্যা মামলায় তিনি ১৭দিন কারবাস করেন উল্লেখ করে বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান। এই উদ্দেশ্য মূলক মামলা থেকে অব্যহতি দিতে তারা আইন শৃঙ্খলা বাহিনীসহ বিচার বিভাগের কাছে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ