সিসি নিউজ, ২২ নভেম্বর।। সৈয়দপুরে খুচরা বাজারে আজ শুক্রবার প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। গত দুই দিন থেকে পেঁয়াজের এ বাজার অব্যহত রয়েছে।
বাজারে যথেষ্ট পাতা পেঁয়াজের দেখা মিললেও তা কেজিতে ২০ টাকা বেড়ে পাইকারী বাজারে এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পরিবহন ধর্মঘটের কারণে দাম বেড়ে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্রেতাদের ক্রয়-ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।