• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে কম্পিউটার সার্ভিসিং দোকানে দূর্ধর্ষ চুরি

সিসি নিউজ, ২৩ নভেম্বর ।। নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে চৌমুহনীবাজারে একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সৈয়দপুর-পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের ব্রীজের দক্ষিণ পাশের তাসনিয়া কম্পিউটার সার্ভিসিং এন্ড ভ্যারাইটিস্ ষ্টোরে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের সার্টারের লক ভেঙ্গে কম্পিউটার,মূল্যমান যন্ত্রাংশসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ চুরির ঘটনায় চৌমুহনীবাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চৌমুহনী বাজারের তাসনিয়া কম্পিউটার এন্ড ভ্যারাইটিস ষ্টোরের স্বত্তাধিকার মো. বাচ্চু মিয়া জানান, ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে তিনি প্রতিদিনের মতো তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে যান। তিনি সকালে যথারীতি দোকান খুলতে এসে দেখেন একটি সার্টারের কড়া ভাঙ্গা। পরে দোকানের ভিতরে ঢুকে দেখতে পান একটি কম্পিউটারের মনিটর, কম্পিউটারের বিভিন্ন মূল্যমান যন্ত্রাংশ ও ভ্যারাইটিস স্টোরের কসমেটিক মালামালসহ অন্যান্য পণ্যসামগ্রী চোরেরা চুরি করে নিয়ে গেছে। চোরেরা তাঁর দোকান থেকে দুই লাখ টাকার মূল্যের কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ চুরির ঘটনায় দোকানের মালিক মো. বাচ্চু মিয়া আজ শনিবার সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এর বেশ কয়েকদিন আগেও বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনীবাজারে কয়েকটি দোকানে চুরি ঘটনা ঘটে। এ সব চুরির ঘটনায় চৌমুহনীবাজারের ব্যবসায়ীরা চুরির আতঙ্কে ভুগছেন।

তাসনিয়া কম্পিউটার এন্ড ভ্যারাইটিস্ স্টোরে চুরির খবর পেয়ে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী ও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম আজ সকালে চুরি যাওয়া দোকান পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ