• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি তরুণী এবার কার রেসিংয়ে

আন্তর্জাতিক ডেস্ক।। এবার প্রথমবারের মতো কার রেসিংয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের রিমা জুফালি নামের এক নারী। ২৭ বছর বয়সী এই তরুণী জাগুয়ার আই-পেস ই ট্রফিতে অংশ নিয়েছেন।

গাড়ির হুইল ধরতে নারীদের ওপর কয়েক দশকের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পরেই নতুন এই খবরটি জানা গেল।

কালো ও সবুজ রঙের জাগুয়ার আই-পেসে বসা জুফালি বলেন, গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। পেশাগতভাবে এই রেসে অংশ নেয়ার কথা এর আগে কখনো ভাবতেও পারতাম না।

তিনি বলেন, কিন্তু ঘটনা হচ্ছে, আমি এখন এমনটা করছি। এটা খুবই চমৎকার একটা সুযোগ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাইরে দিরিয়ায় চলছে এই প্রতিযোগিতা। এরই মধ্যে শুক্রবার নিজের দক্ষতার প্রদর্শন করেছেন জুফালি। শনিবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।

জেদ্দায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা জুফালির শিক্ষাজীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার গাড়ি চালানোর হাতে-খড়ি।

জুফালি আরো বলেন, অনেক নারীর হয়তো সুযোগ নেই গাড়ি চালানো শেখার। অনেকের কাছে গাড়ি চালানো খুবই ঝুঁকির কাজ। আর সৌদি আরবে এটিতো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর আমি সেটি এখন করছি। এটি খুবই আনন্দের ও খুশির।

সৌদি আরবে তিনিই একমাত্র নারী যিনি কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতিপত্র পেয়েছেন।

দেশটিতে রেসিংয়ে অংশ নিতে হলে এই অনুমতিপত্র পাওয়া বাধ্যতামূলক।

সৌদি আরবের বাইরেও হাতে গোনা কয়েকজন নারী কার রেসিংয়ের মতো খেলার সঙ্গে যুক্ত।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ