• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ফের পেঁয়াজের কেজি ২৪০ টাকা (ভিডিও)

সিসি নিউজ, ২৪ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে গত সপ্তাহে পেঁয়াজের দাম কমলেও তা তিনদিন থেকে আবারও লাগামহীন বেড়েছে। গত ক’দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ২১০ থেকে ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।

বাজারে পর্যাপ্ত পেঁয়াজের আমদানি থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। এদিকে ব্যবসায়ীদের দাবি, পেঁয়াজের আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

রবিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি বাজারেই শুধু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশের বাইরে থেকে আমদানি করা পেঁয়াজ এবং দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এখনো ওঠেনি। এতে দাম বেশি হলেও ক্রেতা ও বিক্রেতাদের দেশি পেঁয়াজের ওপরই নির্ভর করতে হচ্ছে। আর এই সুযোগে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

দাম চড়া হওয়ায় সচেতন ক্রেতারা প্রশাসনকে বাজার নজরদারি করার অনুরোধও জানান। তবে গত দুই দিনে পেঁয়াজের বাজার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনকে কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি।

সৈয়দপুর রেল বাজারে পেঁয়াজ কিনতে আসা রোস্তম আলী বলেন, গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি ২৪০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছিল। উপজেলায় নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে না ওঠায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা পেঁয়াজ কিনে বিক্রি করি। তাই বেশি দামে কিনে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি জেনেছি। দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে অভিযান চালানো হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ