• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শিক্ষক কল্যাণ সমিতির পক্ষে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

সিসি নিউজ, ২৬ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি পক্ষ থেকে ওই সংবর্ধনা দেয়া হয়। গতকাল  সোমবার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বিদায়ী অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিবরিয়া সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি ও সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহ্ফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বাদল, লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আমিনুর রহমান বিপু প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডলসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়াকে সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ