• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জয়পুরহাট, ২৮ নভেম্বর ।। জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা প্রায় সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেড্রিন ও অ্যাম্পুল ইনজেকশন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোঃ আনিসুল হক, জয়পুরহাট নির্বাহী মেজিস্ট্রেট মোশারফ হোসাইন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুব সমাজ ধ্বংসকারী মাদক থেকে মুক্ত থাকতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ