এস. এম. রকি, খানসামা (দিনাজপুর)।। জলবায়ু পরিবর্তন ট্র্রাস্টের আওতায় দিনাজপুরে খানসামায় সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
২৯ নভেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার পাকেরহাট সরকারী কলেজ মাঠে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি স্ট্রীট লাইট স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ খানসামা উপজেলা শাখার সভাপতি মোস্তফা শাহ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, পিডিবিএফ’র ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম, পিডিবিএফ’র প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীসমাজ।
এই প্রকল্পের আওতায় দিনাজপুর-৪ আসনের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় ৫১৭টি সৌর সড়ক বাতি স্থাপন করা হবে।