• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে জাকের পার্টির মানববন্ধন

সিসি নিউজ, ২৯ নভেম্বর।। ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরাইলী বাহিনীর অমানবিক অত্যাচার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাকের পার্টি ও সহযোগী সংগঠন নীলফামারী – ২ সাংগঠনিক জেলা সৈয়দপুরের নেতাকর্মীরা।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের উপকন্ঠ সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার ওই কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য বলেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জাকের পার্টি নীলফামারী – ২ সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম আমু, সাংগঠনিক সম্পাদক মো. লানচু চৌধুরী, দপ্তর সম্পাদক শাহজাহান সিরাজ ও প্রবীণ জাকের নেতা ডা. নুরুল ইসলাম, সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ি ইউনিয়ন সভাপতি যথাক্রমে মো. বাদল খান, আকতার হোসেন বাদশা ও মো. শাহজাহান আলী । এছাড়া জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. একরামুল হক, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. রশিদুল হক ও বালক ফ্রন্টের সভাপতি মো. শাকিল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার অসংখ্যক মানুষজন অংশ নেন। এ সময় অবিলম্বে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলীবাহিনীর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। এর অন্যথা হলে আগামীতে জাকের পার্টি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ