• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে পাইপ লাইন পরিদর্শন রীভা গাঙ্গুলী

সিসি নিউজ, ২৯ নভেম্বর ।। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ নির্মাণ প্রকল্পের সাইট  পরিদর্শনের জন্য আজ শুক্রবার বিকেলে  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ পার্বতীপুরে আসেন। তার সংগে ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাট্রি, এই প্রকল্পের পিডি টিপু সুলতান, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পদ্মা ও  মেঘনা ওয়েল কোম্পানীর  ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে মাসুদুর রহমান, মীর সাইফুল্লাহ আল খালিদ ও ডিপো ইনচার্জ আজম খান প্রমূখ।

সূত্রমতে এই প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রতগতিতে এগিয়ে চলেছে। ভূমি মন্ত্রনালয়ের অনুমোদন পেলেই  বাংলাদেশে ১২৫ কি.মি এর পাইপ লাইন বসানোর কাজ শুরু হবে বলে তারা জানিয়েছেন।

জানা গেছে, ভারতের শিলিগুডি নোমানীগড় রিফাইনারী পয়েন্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল আসবে। ভারত অংশে পাইপ লাইনের দৈর্ঘ ১৩০ কি.মি, বাংলাদেশ অংশে ১২৫ কি.মি ।

পাইপ লাইনের ব্যাস ১০ ইঞ্চি। জালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে ভারতের গ্রান্ট ইন প্রোগামের ভারতের ৩০৩ কোটি রুপী ও বাংলাদেশের ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছেন বিপিসি ও নোমানীগড় রিফাইনারী লিমিটেড । প্রচলিত সরবরাহ ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলে দ্রুত, সহজ ও ব্যয় সাশ্রয়ী উপায়ে জ্বালানী সরবরাহের জন্যই এই প্রকল্পটি হাতে নিয়েছে দুই বন্ধুপ্রতিম দেশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ