• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীমঙ্গলে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

সিসি ডেস্ক, ৩০ নভেম্বর।। শ্রীমঙ্গল রেলস্টেশনে ‘২০১৫ এমইজি-১১ বিআর’ মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনটির চালক।

শ্রীমঙ্গল রেলস্টেশন সূত্র জানায়, স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে হইচই শুরু করে লোকজন। পরে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক হোসেন শহীদ।

ট্রেনটির চালক বলেন, ইঞ্জিনের আশপাশে ময়লা জমায় কার্বন গলে গেছে। এতে কার্বনে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি বলেন, ২০১৫ এমইজি-১১ বিআর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন। সময়মতো যদি এই আগুন নিয়ন্ত্রণে আনা না যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ