• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

জামালপুর, ৩০ নভেম্বর ।। জেলার দেওয়ানগঞ্জে জমি বিরোধের জের ধরে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন, মো. ইউসুফ আলী (৪৫) ও মো. আব্দুল জলিল (৪০)। তারা উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার দক্ষিণ লম্বাপাড়া গ্রামের মো. হারান আলী হাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লম্বাপাড়া গ্রামে জমি নিয়ে জাকির মেম্বারের সঙ্গে হারান আলীর বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার হারান আলী দুই ছেলেকে নিয়ে সেই জমিতে ঘর তৈরির জন্য গেলে জাকির মেম্বার অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে হারান আলীর দুই ছেলে ইউসুফ আলী ও আব্দুল জলীল গুরুত্বর আহত হন।

তাদের প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় ওই দুজন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেওয়ানগঞ্জে আনা হবে। পরে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ