• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌযান ধর্মঘট প্রত্যাহার

সিসি নিউজ, ১ ডিসেম্বর।। সারা দেশে গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া নৌযান ধর্মঘট শনিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। সরকারের মধ্যস্থতায় বিকেল থেকে শ্রম অধিদপ্তরে নৌযান মালিক ও শ্রমিকদের দফায় দফায় বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় ধর্মঘট প্রত্যাহার করার খবর পাওয়া যায়।

ধর্মঘট আহ্বানকারী বাংলাদেশ নৌযান ফেডারেশনের মহাসচিব চৌধুরী আশিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, ‘আগামী মাসের মধ্যে খোরাকি ভাতা বাস্তবায়ন করার আশ্বাসসহ আরো কয়েকটি দাবির ব্যাপারে সমঝোতা হওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।’

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবিতে গত শুক্রবার রাত ১২টা থেকে লাগাতার ধর্মঘট শুরু করে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস ও মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, এনডোর্স, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, প্রত্যেক নৌশ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, নদীর নাব্যতা রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া-বাতি স্থাপন, মাস্টার/ড্রাইভার পরীক্ষা, সনদ বিতরণ ও সনদ নবায়ন, বেআইনি নৌচলাচল বন্ধ করা, নৌপরিবহন অধিদপ্তরে সব ধরনের অনিয়ম-হয়রানি বন্ধ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ