• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থানায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি পেলেন যারা

সিসি নিউজ, ১ ডিসেম্বর ।। নীলফামারী পুলিশ লাইন্সে জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন(পিপিএম) এর সভাপতিত্বে সভায় পুলিশ ফোর্স এর বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান এবং অবসর জনিত বিদায় উপলক্ষে পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

২০১৯ সালের অক্টোবর মাসে প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত পুলিশ অফিসার ও ফোর্স গণের মধ‌্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পিপিএম (সৈয়দপুর সার্কেল), শ্রেষ্ঠ থানা ইনচার্জ মমিনুল ইসলাম (নীলফামারী থানা), শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ (সৈয়দপুর থানা), শ্রেষ্ঠ এসআই সাহিদুর রহমান (সৈয়দপুর থানা), শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃ রাশেদুল হাসান মন্ডল (সৈয়দপুর ট্রাফিক), শ্রেষ্ঠ এএসআই মোঃ মনসুর আলী (নীলফামারী থানা), সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এস আই পলাশ কান্তি রায় (নীলফামারী থানা)।

সভায় বিদায়জনিত  সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় সদরের টি এস আই/৪১ মোঃ আবদুল মজিদ ও পুলিশ লাইন্সের কনস্টেবল/৪৫১ মোঃ মশিউর রহমানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ