• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালে বিনামূল্যে সেবা পাচ্ছে রোগীরা

সিসি নিউজ, ২ ডিসেম্বর ।। সরকারি সহায়তায় সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতলের কার্যক্রম সচল রয়েছে। বিনামূল্যে ওষুধের সেবা পাচ্ছেন রোগীরা। চলতি বছরে এ হাসপাতাল থেকে ফাইলেরিয়া আক্রান্ত ৯ হাজার ৮০ জন রোগী চিকিৎসা সেবা ও ৩৬০ জন হাইড্রোসিল রোগীর অস্ত্রপচার করা হয়েছে। অথচ বিশেষ একটি মহলের হাসপাতালের কার্যক্রম বন্ধের অভিযোগ সত্য নয়। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসপাতাল পরিচালনা কমিটি এ কথা বলেন।

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক সুরত আলী বাবু লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১২ সালে হাসপাতালে সংকট নিরসনে তৎকালীন জাতীয় সংসদ সদস্যের উদ্যোগে গঠিত কমিটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করছে।

হাসপাতালে ফাইলেরিয়া চিকিৎসা, বিনামূল্যে হাইড্রোসিল অপারেশনসহ পশু, প্রসূতি ও নারীদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সরকারি সহায়তাও দেয়া হচ্ছে। এ হাসপাতালে শুধু উত্তরাঞ্চলের রোগীই নয় সারা দেশের ফাইলেরিয়া ও হাইড্রোসিল আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এক সংগঠন হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ওই সংগঠন ফাইলেরিয়া চিকিৎসা বন্ধ ও হাসপাতাল পরিচারনা কমিটি অবৈধ বলে মনগড়া কথা বলছেন। যা আদৌ সত্য নয়। বরং সংগঠনটি হাসপাতালের কার্যক্রম বন্ধে ষড়যন্ত্র করছে। লিখিত বক্তব্য সরকারি অনুদান ও অন্যান্য বিভিন্ন সহায়তার কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের আরও বক্তব্য বলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রায়হান তারেক, কো-অর্ডিনেটর তোফায়েল আহমেদ বিপ্লব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ