• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

‘ভারত থেকে কয়েক লাখ মানুষকে বিতাড়িত করা হবে’

আন্তর্জাতিক ডেস্ক, ৩ ডিসেম্বর ।। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের দেয়া হবে বলে আবারও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি- এনআরসি তালিকা প্রস্তুতির কাজ চলছে বলেও জানান তিনি।

এ নিয়ে উদ্বেগ জানানোয় কংগ্রসে নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন বিজেপির এ নেতা।

এদিকে, আগামী সপ্তাহে নাগরিকত্ব বিল পার্লামেন্টে উত্থাপন হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে, এনআরসি’র বিরোধিতা করে মঙ্গলবারও আসামে বিক্ষোভ হয়েছে।

ভারতজুড়ে জোরেশোরে চলছে জাতীয় নাগরিক পঞ্জি- এনআরসি তালিকার প্রস্তুতি। বিভিন্ন সময় ভারতে ঢোকা অনুপ্রেবেশকারীদের বিতাড়িত করতেই এই তালিকা। তবে এর বিরোধিতা করে মঙ্গলবারও গুয়াহাটিতে বিক্ষোভ করেছে আসামের ছাত্র-সংগঠন। এন.আর.সি’ তালিকা করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা না করায় আসামের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

এর মধ্যেই জাতীয় নাগরিক পঞ্জি- এন.আর.সি’র তালিকা তৈরির কাজ ভারতজুড়ে জোরেশোরে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ঝাড়খন্ডে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৪-এর লোকসভা ভোটের আগেই সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিতাড়িত করা হবে।

অমিত শাহ বলেন, বিদেশি তকমা দিয়ে মোদি সরকারের এই বিতাড়নের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য সমাবেশে কংগ্রেস নেতা সভাপতি রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন বিজেপির সভাপতি। বলেন, অনুপ্রবেশকারীরা রাহুল গান্ধীর আত্মীয় হতে পারে, নয়তো তাদের নিয়ে উদ্বেগ জানাতেন না তিনি।

এদিকে, দেশটির পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শেষ হতে আর দুই সপ্তাহ বাকি। চলতি অধিবেশনে আগামী সপ্তাহেই নাগরিকত্ব বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চলতি বছরের আগস্ট মাসে আসামের জাতীয় নাগরিক তালিকা প্রকাশ করা হয়, এতে বাদ পড়েন প্রায় ২০ লাখ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ