• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কামারপুকুর ইউপি’র সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা

সিসি নিউজ, ৩ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের জন্য উপ- নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন প্রার্থীদের সাধারণ সদস্য পদে উপ- নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আমিনুল ইসলাম, ফারুক হোসেন, মোতাহারুল ইসলাম, মোস্তফা হোসেন, রাজু হোসেন সরকার ও হাসানুল হক। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সাথে তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম গত ২৪ নভেম্বর কামারপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের জন্য উপ- নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৩ ডিসেম্বর ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আর আগামী ৬ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ১২ ডিসেম্বর প্রত্যাহার, ১৩ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আইনুল হক গেল ২২ আগষ্ট মৃত্যুবরণ করলে সদস্য পদটি শুন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ