• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিসি নিউজ, ৪ ডিসেম্বর।। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী উদ্যাপনে সৈয়দপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ (দুপ্রক) কমিটির প্রস্তুতি সভা হয়েছে। শহরের শহীদ তুলশীরাম সড়কে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম।
সভার শুরুতেই আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালনে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় থেকে পাঠনো কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সৈয়দপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, সদস্য মির্জা জহুরা আক্তার ও শিউলি সুলতানা প্রমূখ।
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযথভাবে উদ্যাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। গৃহিত এ সব কর্মসূচির মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি শহরজুড়ে ব্যাপক পোষ্টারিং, মাইকিং, মানববন্ধন এবং আলোচনা সভা।
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে মানববন্ধন অনুষ্ঠিত হবে সকাল সোয়া ১০ টায়। সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালন হবে।
এতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ