• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাঁজা সেবনের অভিযোগে বিশ্ববিদ‌্যালয়ের ৩ ছাত্রী বহিষ্কার

সিসি ডেস্ক, ৫ ডিসেম্বর ।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হযরত বিবি খাদিজা হলে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৫ নভেম্বর হলের আবাসিক শিক্ষার্থী কতৃক গাঁজা ( মাদক ) সেবন বিষয়ক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মালা পর্যালোচনা করে হল কতৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শৃংখলা ও সার্বিক সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে গত ২৭ নভেম্বর জরুরি সভায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষার্থীদেরকে ৩ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া, শাস্তিপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন হল প্রশাসনকে অবিহিত না করে অবৈধভাবে হলে অবস্থান করায় অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ ড. মোঃ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে আর কাউকে হলে উত্তোলন করা হবে না। সকল কিছু পর্যবেক্ষণ করে হলে উত্তোলন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ