• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

“পেঁয়াজ চাইয়া লজ্জা দিবেন না”

আন্তর্জাতিক ডেস্ক ।। কিছুদিন আগেও বহু দোকানেই লেখা থাকত ‘ধার চেয়ে লজ্জা দেবেন না’ কিংবা ‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’। তবে সেদিন থেকে বদল এসেছে অনেক। এখন লেখা হয় ‘আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন।’

তবে এতো সবকিছু কেউ ছাড়িয়ে গেল নতুন একটি লেখা। রীতিমতো সাদা কাগজে কালো অক্ষরে লিখে দেয়া হয়েছে ‘পেঁয়াজ চাইয়া লজ্জা দিবেন না।’ নোটিসটি কোথায় সাঁটানো হয়েছে? কলকাতার বহরমপুরে নওদাপাড়া রেলগেট লাগোয়া একটি পাইস হোটেলে, ক্যাশ কাউন্টারের ঠিক পাশেই দেখা যাচ্ছে লেখাটি।

যা দেখে অনেকেই বলছেন, ‘আগে হোটেলে ঢুকলে না চাইতেই হাজির হত লবন, পেঁয়াজ, লেবু, মরিচ। অতিরিক্ত পয়সা লাগত না। এখন এমন দিনও দেখতে হচ্ছে!’

গত বুধবার ওই হোটেলের মালিক বাবুলাল দে বলেন, ‘কী করবো বলুন? গত সপ্তাহ থেকে পেঁয়াজ সেঞ্চুরি হাঁকিয়েছে। ১২০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। রান্নার কাজে ছাড়া পেঁয়াজ দেয়া যাচ্ছে না। তাই কেউ চাওয়ার আগেই নোটিস সাঁটিয়ে দিয়েছি।’

জাতীয় মহাসড়ক লাগোয়া ওই হোটেলে প্রতিদিন প্রায় ৬০০ মানুষ খাওয়া-দাওয়া করেন। দিনে প্রায় ২৫ কেজি করে পেঁয়াজ লাগে। তবে দাম বাড়তেই পেঁয়াজের ব্যবহার এখন আট কেজিতে নেমে এসেছে।

বাবুলাল বলেন, ‘গরম ভাতের থালায় কিংবা তরকারি-রুটির সঙ্গে এত দিন পেঁয়াজ মরিচ, শশা দিতে হত। এখন শশা কিংবা মুলো দিয়ে মেকআপ দিচ্ছি। অনেকে এতে বিরক্ত হলেও কিছু করার নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ