• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ব্রিজের সাথে অটোরিকশার ধাক্কায় নিহত ১

জয়পুরহাট, ৮ ডিসেম্বর ।। জয়পুরহাটের সদর উপজেলার জিতারপুর এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সুলতান মাহমুদ নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার বিকেলে জয়পুরহাট-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশায় থাকা রাব্বি হোসেন নামের আরো একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভার্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহরিয়ার খান বিষয়টি নিশ্চত করেছেন।

ওসি জানান, বিকেলে সুলতান মাহমুদ মঙ্গলবাড়ী বাজার থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে জয়পুরহাট সদরে যাচ্ছিলেন। জিতারপুর এলাকায় পৌঁচ্ছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে সুলতান ও রাব্বি দুজনই আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক সুলতান মাহমুদের মৃত্যু হয়।

নিহত সুলতান মাহমুদ সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের নুরমোহাম্মদের ছেলে। আহত রাব্বি হোসেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ