• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টের রুল

সিসি ডেস্ক, ৮ ডিসেম্বর।। বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে; তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দ্বৈত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে বিচারপতিগণ শিক্ষক কর্মচারীদের বাড়তি সুবিধা না দিয়ে অতিরিক্ত কর্তন কেন বন্ধ করা হবে না মর্মে চার সপ্তাহের রুল জারি করেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীরা সবাই এমপিওভুক্ত শিক্ষক।

বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কর্তৃক শিক্ষকদের এমপিও হতে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের স্থগিতাদেশ চেয়ে গত ২০ নভেম্বর শিক্ষকদের পক্ষ থেকে এ রিট করা হয়।

অতিরিক্ত কর্তন বন্ধের রুলের বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আলী শেখ বলেন, এমপিও থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আদালতের দৃষ্টি গোচর হয়েছে। অতিরিক্ত কর্তন বন্ধে দীর্ঘদিন আন্দোলন করছে বিটিএ। বিটিএর পক্ষ থেকে শিক্ষা প্রশাসনের কাছে অনুরোধ, আদালত নির্দেশনা দেয়ার আগেই যাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অতিরিক্ত চাঁদা কর্তন বন্ধের আদেশ জারি করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ