• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর দেরিতে আসায় কনের কাণ্ড!

সিসি ডেস্ক ।। বিয়ে বাড়িতে পৌঁছাতে দেরি হওয়ায় এক প্রতিবেশীকে বিয়ে করে ফেললেন কনে! বিয়েটা হওয়ার কথা ছিল দুপুর দুটোয়। তবে বরযাত্রীর পৌঁছাতে রাত হয়ে যায়। আর এতেই চটে যায় কনে ও তার পরিবার।

এর আগে পণের দাবিতেও ক্ষুব্ধ ছিল পরিবার আর সেই রাগ আরো বাড়ে যখন বিয়ের লগ্ন পার হয়ে গেলেও বিয়ে করতে পৌঁছাতে ব্যর্থ হয় বর।

স্থানীয় পুলিশ জানায়, এই পরিস্থিতিতে মেয়েটি তার এক প্রতিবেশীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গ্রামেরই একটি কমিউনিটি হলে সেই বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর সে শ্বশুর বাড়ি না গিয়ে যেই যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার জন্য অপেক্ষা করে যাতে তাকে চমকানোর জন্য।

এমনই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনরে। দেশটির সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ওই যুবকের বাড়ি থেকে অনবরত নগদ ও মোটরসাইকেলের দাবি করা হচ্ছিল। এদিকে বরের পরিবার দাবি করে কনেপক্ষ তাদেরকে মারধর করে। শেষমেষ পুলিশ ডেকে এনে বিষয়টির মীমাংসা করা হয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, উভয় পক্ষই পুলিশের কাছে দ্বারস্থ হয়। তবে কনে সেই বরকে আর বিয়ে করতে চায়নি। এনিয়ে কোনো পক্ষই লিখিত অভিযোগ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ